গ্রামের আলো প্রোইভেট ইনভেস্টমেন্ট গ্রুপ

অফিসিয়াল ওয়েব সাইটে আপনাকে স্বাগতম

ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে আমাদের গ্রামের কিছু সচেতন ছোট ভাই, বড় ভাই, বন্ধু ও মুরুব্বিদের সম্মিলিত উদ্যোগে গড়ে উঠেছে “গ্রামের আলো প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রুপ”

আমাদের মূল লক্ষ্য হলো—
👉 একসাথে সঞ্চয় করা
👉 একসাথে ব্যবসা করা
👉 নিজের উন্নতির পাশাপাশি অন্যদের উপকার করা

এটি কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা ডিপোজিট গ্রহণকারী সংস্থা নয়। বরং এটি একটি বিশ্বাস, সততা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গঠিত সদস্যভিত্তিক যৌথ ব্যবসায়িক উদ্যোগ

আমাদের এই প্ল্যাটফর্মে এলাকার বন্ধু, ছোট-বড় ভাই ও সম্মানিত মুরুব্বিরা একত্রিত হয়ে একটি সুশৃঙ্খল ব্যবস্থার মাধ্যমে অর্থ সঞ্চয় করবেন এবং ভবিষ্যতে তা বিভিন্ন হালাল ও লাভজনক ব্যবসায় বিনিয়োগ করা হবে, ইনশাআল্লাহ।

🔒 আমরা অঙ্গীকারবদ্ধ—

  • সকল কার্যক্রম হবে সম্পূর্ণ বৈধ ও স্বচ্ছ
  • কোনো অবৈধ বা রাষ্ট্রবিরোধী লেনদেন থাকবে না
  • সুদমুক্ত পদ্ধতিতে পরিচালিত হবে
  • সদস্যদের স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব পাবে

এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সহজেই—
✔ লগইন করতে পারবেন
✔ আপনার তথ্য নিরাপদভাবে সংরক্ষণ করতে পারবেন
✔ আমাদের গঠনতন্ত্র ও নীতিমালা জানতে পারবেন
✔ গ্রুপের কার্যক্রম সম্পর্কে আপডেট পাবেন

🌟 গ্রামের উন্নয়ন, আমাদের সম্মিলিত দায়িত্ব

গ্রামের আলো প্রোইভেট ইনভেস্টমেন্ট গ্রুপের গঠনতনন্ত্র

বিসমিল্লাহির রহমানির রহিম

১. নাম

এই গ্রুপের নাম: “গ্রামের আলো প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রুপ”

২. প্রকৃতি

  • এটি একটি Private Investment Group
  • এটি কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা ডিপোজিট গ্রহণকারী সংস্থা নয়
  • এটি একটি সদস্যভিত্তিক যৌথ ব্যবসায়িক উদ্যোগ
  • এলাকার বন্ধু, ছোট-বড় ভাই, মুরুব্বি সকলে মিলে টাকা সঞ্চয় করা। পরবর্তিতে ব্যবসায় বিনিয়োগ করা।
  • কোন অবৈধ, রাষ্ট্র বিরোধি লেনদেন মুক্ত থাকবে।
  • অবশ্যই সুদ মুক্ত থাকবে।

৩. সঞ্চয়, ব্যবস্থাপনা ও উদ্যোক্তা বিষয়ক নীতিমালা (২০২৬)

আমাদের মূল লক্ষ্য হলো সম্মিলিত পুঁজি, মেধা ও কঠোর পরিশ্রমের সমন্বয়ে শরিয়াহভিত্তিক ও ন্যায্য উপায়ে ব্যবসা পরিচালনার মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করা। বেকারত্ব দূরীকরণ, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং সদস্যদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এই সংগঠনের মূল ভিত্তি।

৩.১. সদস্যপদ ও সাংগঠনিক কাঠামো

কর্মজীবী সদস্য: এটি একটি যৌথ মূলধনী উদ্যোগ। শুধুমাত্র নির্দিষ্ট আয়ের উৎস আছে এমন ব্যক্তিরাই সদস্য হতে পারবেন।

সমান অধিকার: প্রতিটি সদস্য সমিতির সমান অংশীদার এবং “বিজনেস ফোরাম”-এর সদস্য হিসেবে গণ্য হবেন।

কার্যকরী কমিটি: সমিতির দৈনন্দিন সিদ্ধান্ত ও প্রশাসনিক কাজের জন্য একটি নির্দিষ্ট মেয়াদের কার্যকরী কমিটি থাকবে।

কার্যকরী কমিটির গঠন: কার্যকরী কমিটি সর্বদা স্থায়ী সদস্যদের (ফাউন্ডার মেম্বার) থেকেই গঠিত হবে।

৩.২. মূলধন ও শেয়ার ব্যবস্থাপনা

শেয়ার মূল্য: প্রতিটি শেয়ারের মান ৫০০ (পাঁচশত) টাকা। একজন সদস্য সর্বোচ্চ ২টি (বা নির্ধারিত) শেয়ার ধারণ করতে পারবেন।

চূড়ান্ত সময়সীমা: আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখের পর নতুন কোনো সদস্য অন্তর্ভুক্ত করা হবে না।

স্থায়ী সদস্য (ফাউন্ডার): প্রতিষ্ঠাতা সদস্যদের অধিকার সংরক্ষিত থাকবে। ভবিষ্যতে বিশেষ প্রয়োজনে কোনো সদস্য পদত্যাগ করলে, শূন্য পদে নতুন সদস্য নেওয়া হবে কার্যকরী কমিটির কঠোর পর্যালোচনার ভিত্তিতে এবং তাকে শুরুর তারিখ থেকে সকল বকেয়া (Backdated) পরিশোধ করতে হবে।

৩.৩. অংশগ্রহণ ও দায়িত্বশীলতা

সক্রিয় ভূমিকা: প্রতিটি অংশীদার প্রতিষ্ঠানের মালিক এবং কর্মী উভয়ই। তাই সংগঠনের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নে প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণ বাধ্যতামূলক।

৩.৪. আর্থিক শৃঙ্খলা ও জরিমানা

সময়সীমা: প্রতি মাসের চাঁদা মাসের ১৫ তারিখের মধ্যে জমা দিতে হবে।

বিলম্ব ফি: নির্ধারিত সময়ের পর ৫০ টাকা জরিমানা প্রদান করতে হবে, যা সমিতির “সাধারণ তহবিলে” জমা হবে।

সদস্যপদ বাতিল: পরপর ০৩ (তিন) মাস চাঁদা প্রদানে ব্যর্থ হলে প্রাথমিক সদস্যপদ স্থগিত বা বাতিল বলে গণ্য হতে পারে।

৩.৫. ডিজিটাল ম্যানেজমেন্ট ও স্বচ্ছতা

ওয়েবসাইট ও অ্যাপ: সমিতির সকল কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে (অনলাইন/অফলাইন) পরিচালিত হবে। প্রতিটি সদস্যের আলাদা আইডি ও পাসওয়ার্ড থাকবে, যার মাধ্যমে তারা রিয়েল-টাইম হিসাব দেখতে পারবেন।

ভবিষ্যতে সম্ভব হলে মোবাইল app তৈরি করা হবে।

যৌথ হিসাব: লেনদেনের সর্বোচ্চ স্বচ্ছতার জন্য সরকারি বা বেসরকারি ব্যাংকে সমিতির নামে (রেজি: হওয়ার পর) যৌথ ব্যাংক হিসাব Joint Account (জয়েন্ট অ্যাকাউন্ট) পরিচালিত হবে।

৩.৬. লভ্যাংশ ও লোকসান বণ্টন

নীতি: অর্জিত নিট লাভ সদস্যদের শেয়ারের অনুপাতে সমহারে বণ্টন করা হবে। একইভাবে ব্যবসায়িক কোনো ঝুঁকি বা লোকসান হলে তা-ও সকল অংশীদার সমানভাবে বহন করবেন।

সুদমুক্ত বিনিয়োগ: আমাদের মূল লক্ষ্য হবে পণ্য ক্রয়-বিক্রয় বা সরাসরি উৎপাদনের মাধ্যমে মুনাফা অর্জন করা, কোনোভাবেই সুদী কারবারে লিপ্ত হওয়া নয়।

৩.৭. সদস্যপদ প্রত্যাহার ও মৃত্যু সংক্রান্ত বিধান

স্বেচ্ছায় অবসর: ৫ বছরের আগে কেউ সদস্যপদ ত্যাগ করতে চাইলে ৩ মাস আগে সভাপতির বরাবর আবেদন করতে হবে। সেক্ষেত্রে বছর শেষে শুধুমাত্র জমাকৃত মূলধন (Capital) ফেরত পাবেন; কোনো লভ্যাংশ বা রেজিস্ট্রেশন ফি দাবি করতে পারবেন না।

উত্তরাধিকার: কোনো সদস্যের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলে তার মনোনীত নমিনি বা উত্তরাধিকারী ব্যবসার অংশীদার হতে পারবেন অথবা পাওনা বুঝে নিতে পারবেন।

৩.৮. অডিট ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ

অডিট টিম: প্রতি বছর একটি অভ্যন্তরীণ অডিট টিম দ্বারা সম্পূর্ণ আয়-ব্যয় এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব নিরীক্ষা করা হবে। যেকোনো সদস্য চাইলে পূর্বানুমতি সাপেক্ষে হিসাবপত্র যাচাই করতে পারবেন।

৩.৯. আচরণবিধি ও রাষ্ট্রীয় শৃঙ্খলা

কোনো সদস্য রাষ্ট্রবিরোধী বা অসামাজিক কাজে লিপ্ত হলে সমিতি তার দায়ভার গ্রহণ করবে না এবং প্রমাণিত হওয়া সাপেক্ষে বিনা নোটিশে সদস্যপদ বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

৪. সদস্যপদ যোগদান:

  • এই কাঠামোর সাথে একমত হলেই কেবল সদস্য হতে পারবেন।
  • অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করতে হবে এবং প্রিন্ট কপিতে সই করতে হবে।

৫. সদস্যপদ বাতিলের কারণসমূহ

কোনো সদস্যের সদস্যপদ নিম্নোক্ত কারণে বাতিল করা হতে পারে—

  • সমিতির নিয়মাবলি ভঙ্গ করা
  • প্রতারণামূলক কার্যক্রমে জড়িত থাকা
  • সমিতি বা গ্রুপের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমে অংশগ্রহণ করা
  • রাষ্ট্রবিরোধী কোন কাজে লিপ্ত হলে।

উপরোক্ত বিষয়ে কোনো সদস্য অভিযুক্ত হলে, কার্যকরী কমিটির চূড়ান্ত বিশ্লেষণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তির সদস্যপদ বাতিল করা হবে।

৬. সংশোধন

  • প্রয়োজন অনুযায়ী এই গঠনতন্ত্র পরিবর্তন করা যেতে পারে
  • কার্যকরী কমিটির  অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে

৭. কার্যকরী কমিটির নাম ও পদবী

সভাপতি: নূর মোহাম্মদ জনি
সহ-সভাপতি: রাশেদ মোশারফ
সাধারণ সম্পাদক: মাহফজুল ইসলাম
যুগ্ম -সাধারণ সম্পাদক: মাহমুদুল হাসান (বাবু)
যুগ্ম -সাধারণ সম্পাদক: সানাউল্লাহ (বড়)
সাংগঠনিক সম্পাদক: তালিমুল ইসলাম
যুগ্ম -সাংগঠনিক সম্পাদক: মোঃ আল যোবাইর
সহ-সাংগঠনিক সম্পাদক: মাহমুদুল হাসান (হাসান)
সহ-সাংগঠনিক  সম্পাদক: সানাউল্লাহ (ছোট)

সহ-সাংগঠনিক  সম্পাদক: ইমরান আহমেদ (ইমন)

কোষাধ্যক্ষ: সানোয়ার হোসেন
সহকারী কোষাধ্যক্ষ: আতিকুর রহমান রাসেল

যাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে:

  • সানোয়ার হোসেন
  • মাহমুদুল হাসান (হাসান)
  • সানাউল্লাহ (বড়)
  • আতিকুর রহমান রাসেল
  • মাহমুদুল হাসান (বাবু)